প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৬, ৫:৫০ এ.এম
বগুড়ায় নাগরিকদের জন্য আমরা এর নেতৃবৃন্দ সাংবাদিক আবু মুসার শয্যার পাশে
বগুড়া জেলা প্রতিনিধিঃ স্বেচ্ছাসেবী সংগঠন "নাগরিকদের জন্য আমরা" এর সাধারণ সম্পাদক অসুস্থ সাংবাদিক মুহাম্মাদ আবু মুসাকে শনিবার সন্ধ্যায় তার বগুড়া মহানগরের ১৮ নং ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ ফুলবাড়ি বাসায় দেখতে যান সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি অধ্যাপক লুৎফর রহমান এর নেতৃত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, কোষাধক্ষ্য ফজলুল হক বাবলু, সদস্য দিলরুবা ইয়াছমিন, আবু তৌহিদ হাসান। নেতৃবৃন্দ তার শয্যার পাশে বেশ সময় কাটান এবং চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
উল্লেখ্য,
আটটি ব্লক নিয়ে ঢাকার মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ফারুক আহম্মেদ এর তত্ত্বাবধানে দীর্ঘ একমাস ৯ দিন চিকিৎসা এবং ওপেন হার্ট সার্জারি শেষে বগুড়ার বাসায় আসেন আবু মুসা। অস্ত্র পাচার করার শরীরের বিভিন্ন জায়গা এখনো তার বেশ ক্ষত রয়েছে। তবে পরিপূর্ণ এখনও সুস্থ নয় সাংবাদিক আবু মুসা।
তিনি (মুসা) বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য, গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি। ছাড়াও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন তিনি ।
আবু মুসা আবু মুসার দ্রুত সুস্থ হওয়ার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া কামনা করেন নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল