মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া সদর- ৬ আসনে উপ-নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম বাদশা'র ধানের শীষ মার্কায় ভোট চেয়ে শনিবার শহরের চেলোপাড়া, নারুলীসহ বিভিন্ন এলাকায় গিয়ে গণসংযোগ করেছেন গাবতলীর নশিপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও নশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক ও নশিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বজলু, বিএনপি ও অঙ্গদলের আঃ হান্নান, আঃ সবুর, জাফর, বিলাস, সুমন, সোহেল, লটোসহ বিএনপি ও অঙ্গদলের নেতা-কর্মী।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল