মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া সদর- ৬ আসনে উপ-নির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী রেজাউল করিম বাদশা'র পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে শনিবার শহরের নারুলী, চেলোপাড়াসহ বিভিন্ন এলাকায় গিয়ে গণসংযোগ করেছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। এ সময় তার সঙ্গে ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ফারুক, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম বজলু, বিএনপি ও অঙ্গদলের আঃ হান্নান, আঃ সবুর, জাফর, বিলাস, সুমন, সোহেল, লটোসহ অনেকে। গণসংযোগকালে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন বলেন, দলমত নির্বিশেষে বিএনপি মনোনীত এমপি প্রার্থী রেজাউল করিম বাদশাকে ধানের শীষ মার্কায় ভোট বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল