প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ৩:৩৬ পি.এম
বগুড়ায় ধানের শীষ মার্কায় ভোট চাইলেন এমপি প্রার্থী’র স্ত্রী সিনিয়র শিক্ষক কল্পনা
বগুড়ায় ধানের শীষ মার্কায় ভোট চাইলেন এমপি প্রার্থী'র স্ত্রী সিনিয়র শিক্ষক কল্পন
মুহাম্মাদ আবু মুসা
বগুড়া সদর- ৬ আসনে উপ-নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম বাদশা'র পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে সোমবার শহরদিঘী, বারপুরসহ বিভিন্ন এলাকায় গিয়ে গণসংযোগ করেছেন এমপি প্রার্থী’র স্ত্রী বগুড়া ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মনোয়ারা বেগম কল্পনা।
এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সম্পাদক মমিন হাসান জিসান, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ,
দৈনিক বগুড়ার সাহিত্য বিভাগের সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম ওরফে অনন্য রফিক, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম টিপু, দৈনিক বগুড়ার সাংবাদিক ও বগুড়া প্রেসক্লাবের সদস্য মুহাম্মাদ আবু মুসা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মুবিন, সরকারী আজিজুল হক কলেজ ছাত্রদলের আহবায়ক রজিবুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ন আহবায়ক আবু সাঈদ রবি, মহিলাদল নেত্রী হাজিরা বেগম, সেলিনা আক্তার, হেলেনা বেগম, জেসমিন আক্তার, আনজু আরা, ছাত্রদল তানজাত, আবু জিহাদ, কাফি হাসান, আব্দুল্লাহ নোমান সাব্বির, ডিউ তালুকদার, শফিকুল ইসলাম, আল আমিন, রাশেদ, রাজু, ওয়ালিদ, ফুয়াদ, রতন, তম্ময়, বাবুলসহ আরো অনেকে। গণসংযোগকালে মনোয়ারা বেগম কল্পনা আগামী ৯ই এপ্রিল সকালে সকালে কেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কা ভোট দেয়ার অনুরোধ জানান। কারণ ধানের শীষ মার্কা মানে উন্নয়নের মার্কা।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল