বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর- ৬ আসনে উপ-নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম বাদশা'র পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে শনিবার শহরের উত্তর চেলোপাড়া ও পশ্চিম নারুলী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করা হয়েছে। বিএনপি'র কর্মী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন গণসংযোগ করেন। তার সঙ্গে ছিলেন দৈনিক বগুড়ার সাংবাদিক ও বগুড়া প্রেসক্লাবের সদস্য মুহাম্মাদ আবু মুসা ছাড়াও ইমন, মিলন, বাপ্পী, আছাদ, অপু, মাহমুদ, রানীসহ অন্যন্যরা। গণসংযোগকালে ছোটনসহ অন্যান্যরা বলেন, ধানের শীষ মার্কা মানে উন্নয়ন। তাই বগুড়াসহ সারাদেশের উন্নয়নে ধানের শীষ মার্কার কোন বিকল্প নেই। বর্তমান প্রধানমন্ত্রীর ছেড়ে দেয়া আসনে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশাকে ধানের শীষ মার্কায় আবারো রেকর্ড পরিমাণ ভোট দেয়ার অনুরোধ জানানো হয় নারী-পুরুষ ভোটারদের প্রতি।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল