প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১০:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ২:২২ পি.এম
বগুড়ায় দুই নারী খুন ঘাতক সৈকত গ্রেফতার

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় লাইলী বেগম (৭০) ও হাবিবা বেগম (২২) নামেন দুই নারী খুন হয়েছে। এ ছাড়া বন্যা (১৮) নামের আরেক নারী গুরুত্ব আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যারাতে শহরের ১৪নং ওয়ার্ডের অন্তর্গত ইসলামপুর হরিগাড়ি এলাকায়। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গভীর রাতে ঘাতক সৈকত মিয়া (১৮)কে গ্রেফতার করেছে । পরে গ্রেফতারকৃত সৈকত এর স্বীকারোক্তি মৃলে হত্যা কাজে ব্যবহারিত চাকুটি পাশের একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, ১৬ জুলাই/২৫ সন্ধ্যার পর বগুড়া শহরতলীর ১৪ ওয়ার্ডের হরিগাড়ি পশ্চিম পাড়ার সৈকত ধারালো অ'স্ত্র দিয়ে ওই দুই জনকে খুন করে। এ ছাড়া বন্যা আক্তারকে গুরুতর আহত করে। পরে আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ২ জনকে মৃ'ত ঘোষণা করেন। আহত মোছাঃ বন্যার শারীরিক অবস্থা।আ'শ'ঙ্কা'জ'ন'ক। নিহত, আহত এ ঘাতক একই এলাকার।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল