প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৯:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৩, ১২:২৪ পি.এম
বগুড়ায় তিন পুলিশ কর্মকর্তার জনস্বার্থে রদবদল

অফিস আদেশ সূত্রে জানা গেছে, জনস্বার্থে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী কে পুলিশ পরিদর্শক, ওআর হেডকোয়াটার্স বগুড়া, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহকে অফিসার ইনচার্জ (ওসি) সদর থানা বগুড়া হিসাবে বদলী এবং উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মুস্তাফিজ হাসানকে অফিসার ইনচার্জ (ওসি) জেলা গোয়েন্দা শাখা হিসেবে বদলি করা হয়েছে।
এই বিষয়ে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার জানান, ''জনস্বার্থে তিন পুলিশ পরিদর্শককে বদলী করা হয়েছে যা পুলিশের নিয়মিত বদলি বা রুটিন বদলী বলা হয়।''
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল