প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৯:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৩, ২:৪৭ পি.এম
বগুড়ায় এসইপি’র আওতায় দিনব্যাপী কর্মশালা

মুহাম্মাদ আবু মুসাঃ ৩০নভেম্বর/২৩ বৃহস্পতিবার বগুড়ায় টিএমএসএস এর বিলাস বহুল হোটেল মম ইন য়ে হলরুমে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর আওতায় কলাচাষ, অটোমোবাইল ও ফিশরীজ উপ-প্রকল্পের প্রকল্প সমাপনী কর্মশালায় টিএমএসএস'র উপ-নির্বাহী পরিচালক- ৩ সোহরাব আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়। প্রথমে স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস এর পরিচালক (অপারেশন) রেজাউল করিম। সিনিয়র সহকারী পরিচালক আব্দুল কুদ্দুসের পরিচালনায় আরো বক্তব্য রাখেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক- ২ ডাঃ মতিউর রহমান, হেম সেক্টর বিভাগের উপদেষ্টা আয়েশা বেগম, জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক সুজয় পাল। এছাড়াও বক্তব্য রাখেন টিএমএসএস এর বিভিন্ন কর্মকর্তা, উদ্যোক্তা ও কর্মশালায় অংশ নেয়া অনেকে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল