প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৭:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ২:৩১ পি.এম
বগুড়ায় এমপি বাদশাকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাকাব কর্মকর্তারা

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া সদর- ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শুক্রবার মহানগরের তার শিববাটি বাসায় গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এই ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর ডিজিএম এবং রংপুর জোনের জোনাল ব্যবস্থাপক আলহাজ্ব মোঃ মাহমুদুল আলম। তার সঙ্গে ছিলেন রাকাবের এজিএম সাখাওয়াত হোসেন, রাকাব কাহালু শাখা ব্যবস্থাপক জোহা খন্দকার, রামেশ্বরপুর শাখা ব্যবস্থাপক আব্দুল হামিদ এবং ধুন্দার শাখা ব্যবস্থাপক গোলাম রব্বানী। ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে বগুড়াসহ সারাদেশে উন্নয়ন এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল