মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবারও দুই দিন (১২ ও ১৩ ফেব্রুয়ারি’২৪) ব্যাপি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ছাত্রিদের নিয়ে বার্ষিক প্রীতিভোজ এর আয়োজন করা হয়। সকাল ১০টায় বিদ্যালয়ের সভাপতি ও গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। উক্ত বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টি, এম আব্দুল হামিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার, জিয়াউর রহমান, সরকারি শাহ্ সুলতান কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব সাহা, সাধারণ সম্পাদক আল নাহিয়ান জয়। আরো উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুন কুমার চক্রবর্ত্তী, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম, খায়রুল ইসলাম, এস. এম. নাহিদ হাসান, সৈয়দা লতিফা আকতার, প্রাক্তন প্রধান শিক্ষক আবু জাফর, প্রাক্তন সহকারী শিক্ষকগণ, প্রাক্তন ম্যানেজিং কমিটির সদস্যগণ, বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষক/অধ্যক্ষ ও সভাপতিবৃন্দ, বর্তমান শিক্ষক-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত প্রীতিভোজ অনুষ্ঠানে সার্বিক তত্ত¡াবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদৎ হোসেন, সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আলম ও কমিটির সদস্যবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল