মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় ইত্তেহাদুল উলামা’র উদ্যোগে শনিবার রাতে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১ম অধিবেশনে মুফতি আতাউল্লা নিজামী ও অধিবেশনে মুফতি মামুনুর রহমানের সভাপতিত্বে এইবিশাল ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। আছর পর থেকে মুসুল্লীদের সমাগম শুরু হলে বাদ মাগরিব মাওঃ শহিদুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে ইসলামী মহাসম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। রাত সাড়ে ১১টা নাগাদ প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা মাওঃ মামুনুল হক বক্তব্য রাখেন। তিনি (মামুনুল হক) দেশ ও জাতির উদ্দেশ্যে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী সভ্যতার শ্রেষ্ঠত্ব নিয়ে এবং ইসলামী হুকুমত প্রতিষ্ঠার গুরুত্ব সম্বন্ধে আলোচনা করেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল