প্রেস বিজ্ঞপ্তিঃ ২১শে জুলাই-২৫ সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর নির্বাহী কমিটির সদস্য অসুস্থ সাংবাদিক মীর্জা সেলিম রেজা সহ অন্যান্য রোগীদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য অসুস্থ রোগীরা হলেন গাবতলীর বালিয়াদিঘি ইউনিয়নের আছিয়া বেগম, তল্লাতলা গ্রামের সুফিয়া বেগম, বগুড়া সদর উপজেলার ক্ষিদ্রধামা মধ্যপাড়া গ্রামের রওশন আরা, নশিপুরের বাগবাড়ী গ্রামের খাইরুল ইসলাম, ধুনট চিকাশি বড়িয়া গ্রামের গুলবর রহমান, নশিপুরের কোলারবাড়ী গ্রামের দেলোয়ার হোসেন, কালাই উপজেলার কনিপাড়া গ্রামের আব্দুস সাত্তার।
এসময় উপস্থিত ছিলেন ডাঃ নাজমুল হক, ইউসুফ আলী মঞ্জু, মাসুদ রানা, শাহিনুর রহমান, মোঃ আলম, সাংবাদিক আল আমিন মন্ডল বিপ্লব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল