প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৫, ১১:৪৬ এ.এম
বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

প্রেস বিজ্ঞপ্তি শনিবার ২৯শে মার্চ২৫ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রোগীদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিতে ছুটে যান বিএনপির চেয়ারপার্সান উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু ।
অসুস্থ রোগীরা হলেন বগুড়া জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, উপজেলা ছাত্রদলের সদস্য জাহিদুল ইসলাম এর পিতা দক্ষিণপাড়া ইউনিয়নের লাংলুহাট গ্রামের অসুস্থ কালু মিয়া, দূর্গাহাঁটা ইউনিনের গড়েরবাড়ি গ্রামের সোলেমান আলী, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও আমরুল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলাম সবুজ এর শিশুপুত্র (বিষধর সাপে কামড়ানো) অসুস্থ শিশু সাদবিন রিয়াজ ।
এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু ও শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম সবুজ প্রমূখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল