
প্রেস বিজ্ঞপ্তিঃ ৩১শে আগষ্ট-২৫ রবিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রোগীদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রোগীরা হলেন লন্ডনস্থ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পিএ মোজাফফর হোসেনের ফুফু বগুড়ার আদমদীঘি উপজেলার লক্ষীপুর গ্রামের মোছাঃ রাহেলা বেগম, গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের দোড়ীপাড়া গ্রামের কাজল ইসলাম, জেলা যুবদলের প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল এর প্রতিনিধি রাশেদুল ইসলামের মাতা রেহেনা বেগম, মহিষাবান ইউনিয়নের দড়ি-সোনাকানিয়া গ্রামের তাহেরা বেগম, বগুড়া সদর উপজেলা মোছাঃ রওশনারা বেগম, গাবতলী পৌর বিএনপির সহ-সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম, নন্দীগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহম্মেদ, নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মিথিলা আক্তার , দক্ষিণপাড়া ইউনিয়ন বিএনপির নেতা শফিকুল ইসলাম শফিক মেয়ে সাবিনা আক্তার, সিরাজগঞ্জ জেলার কাজিপুর গ্রামের নুরজাহান বেগম, শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার সাখাওয়াত হোসেন, শাহজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের দুলাভাই জালশুকা গ্রামের শামসুল হক, বালিয়াদিঘী ইউনিয়নের তল্লাতলা গ্রামের লুৎফর রহমান, গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের জিল্লুর রহমান, শাজাহানপুর উপজেলার মোছাঃ রাহিনা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা যুবদলের সদস্য আব্দুল মতিন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অফিস সহকারী মোঃ রুহুল ইউসুফ মঞ্জু, উচ্চমান সহকারী শাহীন ইসলাম, মোঃ মিজানুর রহমান আলম, অফিস সহকারী বিকাশ রায়, ওয়ার্ড মাষ্টার মোঃ ইসরাইল হক রুবেল, ৪র্থশ্রেণী কর্মচারী পরিষদ এর সভাপতি মোঃ মাসুদ রানা, শাহজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম সবুজ, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, যুবদল নেতা হোসেন আলী, আল আমিন খোকন, সুমন ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল