প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৪:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ১:১৫ পি.এম
বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

প্রেস বিজ্ঞপ্তিঃ ২০শে মে-২৫ মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রোগীদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রোগীরা হলেন গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা গ্রামের আয়েশা আক্তার, বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামের আমজাদ প্রামানিক, নশিপুর ইউনিয়নের হোড়ারদিঘী গ্রামের আব্দুর রাজ্জাক, শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ইমরুল গ্রামের মুসফিকা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গদলের মধ্যে বজলুর রহমান নিলু, এমরান হোসেন, শফিকুল ইসলাম শফিক, চাঁন মিয়া, আসাদুজ্জামান অটল, জিল্লুর রহমান, মেহেদী হাসান অভ্র, হাসান আলী, আইয়ুব আলী, মিল্টন হোসাইন, রিপন মিয়া, শহিদুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমূখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল