অনলাইন ডেস্কঃ বগুড়ার শেরপুরে করতোয়া নদীর পাশে থেকে অজ্ঞাত মুখপুড়িয়ে ফেলা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
২৫ এপ্রিল শুক্রবার দুপুরে গাড়িদহ ইউনিয়নের চণ্ডীজন গ্রাম থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ।
লাশটি পচে দুর্গন্ধ ছড়িয়েছিল। নিহত ব্যক্তির পরনে ছিল একটি লুঙ্গি।
স্থানীরা জানায়, দুই দিন ধরে নদীর পাশে শ্মশান এলাকা থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল।২৫ এপ্রিল দুপুরে মাজেদা খাতুন নামের মহিলা ছাগল চরাতে এসে লাশটি দেখতে পান। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে।
পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে মুখমণ্ডল আগুনে ঝলসে দিয়ে এখানে এনে ফেলে রাখা হয়। শরীর পচে বিকৃত হয়ে গেছে,তাকে চেনার কোন উপায় নেই।
পুলিশ জানায়, পরিচয় শনাক্তের জন্য বগুড়া ও সিরাজগঞ্জের সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ) দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল