অনলাইন ডেস্কঃ স্ত্রী রাতে বের হয়েছিলেন প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথ বলতে, সকালে ধানক্ষেতে মিলল লাশ।
স্থানীয়রা ধানক্ষেতে গৃহবধূর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।পুলিশ এসে টাঙ্গাইলের সখীপুরে ধানক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো এক নারীর মরদেহ উদ্ধার করেছে। ওই নারী রাতে সৌদি আরব প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলতে বলতে ঘর থেকে বের হয়েছিলেন।
১৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার ঘোনারচালা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন জানান।
নিহত ৪৫ বছর বয়সী গৃহবধূ আমেনা বেগম ওই গ্রামের সৌদি আরব প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী।
নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, বুধবার রাতে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বের হন আমেনা বেগম। দীর্ঘসময় পরও তিনি না ফেরায় অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।
১৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
“মরদেহের গলায় ক্ষত চিহ্ন রয়েছে। রাতের কোনো এক সময় তাকে গলায় ওড়না দিয়ে শ্বাসরোধে দুর্বৃত্তরা হত্যা করে থাকতে পারে। তাকে হত্যার পর দুর্বৃত্তরা পরনে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।”
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল