প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৭:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৪, ১:০৩ পি.এম
প্রধান অতিথি জেলা বিএনপি নেতা মিল্টন গাবতলীতে ভোটকেন্দ্র ভিত্তিক কমিটি গঠনে সভা অনুষ্ঠিত

মুহাম্মাদ আবু মুসাঃ শনিবার সন্ধ্যা রাতে বগুড়া গাবতলীর দক্ষিণপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২ ও ৩নং ওয়ার্ডে স্থানীয় পাঁচপাইকা বাজারে ভোটকেন্দ্র ভিত্তিক কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিলটন। স্থানীয় ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন মোল্লা'র সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মোমিন। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এম আর ইসলাম রিপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল হাসান রুহিন, দক্ষিণপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ নূহ আলম সরদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মামুনুর রশিদ ঠান্ডু, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, স্থানীয় বিএনপির ও অঙ্গদলের খলিলুর রহমান, মেহেরুল ইসলাম সুজা, সুজন মিয়া, জাহিদ হাসান জোহা, বাবু মিয়া, আল-আমিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক সদস্য তাজুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ, সহ-সম্পাদক মিজানুর রহমান মিন্টু, মোর্শেদ আল আমিন লেমন, সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন খান সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার আবু তাহের, মিনহাজুল ইসলাম, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ-কোষাধক্ষ মুমিনুর রহমান দিপু, বন ও পরিবেশ বিষয় সম্পাদক মিজানুর রহমান হিলু,, সদস্য প্রভাষক মঞ্জুরুল ইসলাম ছানা, বিএনপি নেতা আজাদুল ইসলাম, দক্ষিণপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান মিঠু মিয়া, সোনারায় ইউপির প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক চঞ্চল কুমার দেব, যুবদল নেতা জাহাঙ্গীর আলম মানিক, শাহ সুলতান, সুমন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবদল নেতা জাহাঙ্গীর আলম মানিক।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল