প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৪, ২:০৭ পি.এম
প্রধান অতিথি জাতীয়দলের সাবেক অধিনায়ক বগুড়া শাজাহানপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মুহাম্মাদ আবু মুসাঃ শুক্রবার ১৩ ডিসেম্বর/২৪ বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট/২৪ এর ফাইনাল খেলা শেষ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও ফুটবল জাতীয়দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল্ হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুল হক বিদ্যুৎ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, সম্পাদক শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন , সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। খেলায় অংশ নেয় মাঝিড়া বনাম চুপিনগর। খেলায় নির্ধারিত সময়ে কোন পক্ষে গোল না হলে পরবর্তীতে টাইবেকারে গড়ে। টাইবেকারেও কোনো পক্ষে গোল না হলে আবারো সময় বৃদ্ধি করা হয়। পরে ১-০ গোলে মাঝিড়াকে হারিয়ে চুপিনগর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলায় হাজার হাজার দর্শক উপভোগ করেছে। হাইস্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হলে বিদ্যালয়ের ছাদের উপর দর্শক উঠে খেলা দেখেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল