মুহাম্মাদ আবু মুসাঃ প্রধানমন্ত্রীর খান খনন কর্মসুচী প্রশ্নবিদ্ধ করতে বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডলের কুকান্ড ফাঁস হয়েছে। লেবারের তালিকায় চেয়ারম্যান ও তার ছেলে এবং ইউপি মেম্বার হজরত আলীর দুই ছেলেকে অর্ন্তভুক্ত করা হয়েছে। এমকি সৌদি প্রবাসি রুহুল আমিন নামের একজনকেও অর্ন্তভুক্ত করা হয়েছে লেবারের তালিকায়। এ ছাড়া আরো নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে তাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯জুলাই/২৬) সরেজমিনে বগুড়ার অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট (এডিএম) মাসুদ হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান গঠন করে দেয়া পৃথক দুটি তদন্ত কমিটিতে এমন তথ্য ফাঁস হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার ৪ সদস্য বিশিষ্ঠ গঠিত তদন্ত কমিটির প্রধান উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম জানান, আমরা বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে তদন্ত করেছি আরো করবো, তবে কিছু অনিয়ম পাওয়া গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিদুল ইসলাম জানান, কিছু অনিয়ম থাকলেও বিষয়টি তদন্তধীন রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান এর সাথে কথা বললে তিনি জানান, গণমাধ্যমের কিছু অভিযোগের ভিত্তি বগুড়া থেকে এডিএম স্যার এবং পৃথকভাবে গাবতলী থেকে সরেজমিনে তদন্ত করতে যাওয়া হয়েছিল। কিছু অনিয়ম মনে হয়েছে, তদন্ত শেষে কমিটি রির্পোট দেবে। এ বিষয়ে সোনারায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডলের সাথে কথা বললে তিনি জানান, আমাদের কিছু ভূল ক্রটি রয়েছে। তাছাড়া তালিকাটি আগের করা। এখন আবার নতুর করে দেয়া হয়েছে।
উল্লেখ্য, প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল পূর্বে আওয়ামী লীগ করলেও বর্তমানে উপজেলা বিএনপির সদস্য এবং সোনারায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। এর আগেও গরিবের চাল চুরি করে বিক্রি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল