প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৭:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২৬, ৩:২৩ পি.এম
পুলিশ অফিসার মামুন ও পরিবেশবাদী নেতা মাসুম স্বশরীরে গিয়ে অসুস্থ সাংবাদিক মুসা’র খোঁজ নিলেন

বগুড়া জেলা প্রতিনিধঃ শুক্রবার সন্ধ্যারাতে অসুস্থ সাংবাদিক মুহাম্মাদ আবু মুসাকে দেখতে যান ঢাকার পল্লবী থানার পুলিশ অফিসার সালাহ্উদ্দিন মামুন, স্বেচ্ছাসেবী সংগঠন "নাগরিকদের জন্য আমরা" এর যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী, সমাজসেবক ও পরিবেশবাদী নেতা মাসুম মিয়া। এ সময় তাদের সঙ্গে অন্যান্যরাও ছিলেন। দেখতে আসা অতিথিরা সাংবাদিক আবু মুসা'র পাশে থেকে বেশ সময় কাটান এবং চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। আবু মুসা দৈনিক বগুড়া ও ডেইলী মর্নিং গ্লোরী পত্রিকার সাংবাদিক। এছাড়া তিনি জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি এবং বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া'র সদস্য ও গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন "নাগরিকদের জন্য আমরা" এর সাধারণ সম্পাদক এর দায়িত্বে রয়েছেন। তাছাড়াও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের জড়িত রয়েছেন।
উল্লেখ্য,
সাংবাদিক আবু মুসার হার্টের আটটি ব্লক ধরা পড়ায় জরুরী ভিত্তিতে বাইপাস বা ওপেন হার্ট সার্জারী করতে হবে। এ জন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ফারুক আহম্মেদ এর অধীনে চিকিৎসাধীন থেকে অপারেশনের ফিটনেস এর জন্য প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। শনিবার (১ আগস্ট/২৬) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে হার্টের বাইপাস সার্জারী করবেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল