মুহাম্মাদ আবু মুসাঃ মঙ্গলবার সন্ধ্যা রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বগুড়ার বিভিন্ন পেশার কিছু মানুষের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বিএনপির প্রশাসনে সংস্কার কমিটির সদস্য সচিব ও পুলিশের ডিআইজি (অবঃ) খান সাঈদ হাসান। মতবিনিময়কালে বগুড়ার মানুষের খোঁজ-খবর নেয়া ছাড়াও উল্লাপাড়ায়-সলঙ্গা এলাকাসহ দেশের উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক শফিকুল ইসলাম শফিক। বিশিষ্ঠ সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন, বিএনপি নেতা ও ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক, বগুড়া জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাহিদুজ্জামান নাহিদ, স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর সাধারণ সস্পাদক সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা, সমাজসেবক জিয়াউর রহমান জেপু, ব্যবসায়ী রনি মিয়াসহ আরো অনেকে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল