মুহাম্মদ আবু মুসাঃ পুলিশের ঢাকা মেট্রোপলিটন (ডিএমপির) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন বিভাগের ডিসি আকতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল তার কার্যালয়ে গিয়ে বগুড়া গাবতলীর তছলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজের সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা মাসুদুর রহমান মাসুদ এই শুভেচ্ছা জানান। এ সময় উভয়ই মধ্যে কুশল ও শুভেচ্ছা বিনিময় হয়। শুভেচ্ছা বিনিময়কালে ডিএমপির ডিসি আকতার হোসেন বলেন, আমরা জনগণের সেবক। দেশকে এগিয়ে নিতে জনগণের বন্ধু হয়ে অপরাধ দমনে নিরাপত্তা নিশ্চিত করণে কাজ করতে সকলের সহযোগিতার প্রয়োজন। সাবেক ছাত্রদল নেতা মাসুদুর রহমান মাসুদ চাকুরী বা ব্যবসার কারনে ঢাকায় বসবার করলেও এলাকার রাজনীতি, উন্নয়ন ও সামাজিক কাজে জড়িত রয়েছেন। তিনি গাবতলীর সোনারায় ইউনিয়নের সরধনকুটি গ্রামের মৃত গোলাম রসুল দুলু’র ছেলে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল