সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ১৯জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ১৯জানুয়ারি উপজেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ওয়ারেন্টের আসামী জাবেদ আলী ,লাকু মিয়া, নাদিয়া বিবি, জাকিয়া, ছানাউল ইসলাম টুটুল, ইয়াছিন আলি,মাসুদ রানা,লিটন প্রাং, জুয়া মামলায় বাবলু (৫০),শহিদুল ইসলাম,আবু বক্কর (৪০), হাবিবুর রহমান (৫৫), খয়ের আলী,আলমগীর (৩৫) মাদক মামলায় মেহেদী হাসান সম্রাট, নাজমা খাতুন (৪৫),জাহিদ হাসান (২৮) এবং নিয়মিত মামলায় মতিউর রহমান (৪৮) ও রহমত উল্লাহ প্রমুখ । দুপচাঁচিয়া থানার তদন্ত অফিসার নাছিরুল ইসলাম বিভিন্ন অভিযোগে ১৯জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের মঙ্গলবার ২০জানুয়ারি বগুড়া আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল