প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৬:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৩, ২:৩৬ পি.এম
পীরগাছা কালীমাতা ও মন্দির কমিটির উদ্যেগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন
আতাউর রহমান গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃমহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ব্রত উদযাপন উপলক্ষে পীরগাছা কালীমাতা ও শিব মন্দির কমিটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বগুড়া সদর উপজেলা কমিটির সহ-সভাপতি ও পীরগাছা কালীমাতা ও শিব মন্দিরের সাধারন সম্পাদক উজ্জল চন্দ্র সরকার। এসময় মন্দির কমিটির সদস্য অনন্ত চন্দ্র সরকার, সুকুমার মাষ্টার, ডালিম চন্দ্র দাস, ডাঃ মানিক সরকার, অধির চন্দ্র দাস, চামেলী রানী, বাসনা রানী, সোহাগী রানী,সন্তোষ চন্দ্র চাকী, দিপু চন্দ্র চাকী, শিবু চাকী, হিরা সরকার, মন্দিরের সেবায়েত মৃনাল কান্তি ভাদুরীসহ মন্দিরের ভক্তবৃন্দ। শেষে আগত ভক্তৃন্দদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল