স্টাফ রিপোর্টার: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে ২০৩ টি কেন্দ্রে ১ লাখ ৩৮ হাজার ১৫৭ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিবে এবার। আগামী ৩০ শে জুন এ পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আরিফুর রহমান স্বাক্ষরিত এক পত্র সূত্রে জানা গেছে, চলতি বছর রাজশাহী জেলার ৪১ টি কেন্দ্রে ১৭৩ প্রতিষ্ঠানের ২৮ হাজার ২১০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ কেন্দ্রে ৫৬ প্রতিষ্ঠানের ৯ হাজার ৯ শ ৬৩ জন, নাটোরের ২০ কেন্দ্রে ৮৬ প্রতিষ্ঠানের ১১ হাজার ৫শ ৮৮জন, নঁওগা জেলার ২৫ কেন্দ্রে ৮৩ প্রতিষ্ঠানের ১২ হাজার ৭শ ৭১ জন, পাবনা জেলার ২৮ কেন্দ্রে ৯১ প্রতিষ্ঠানের ১৮ হাজার ৭শ ৭৮ জন, সিরাজগঞ্জের ৩০ কেন্দ্রে ১০৬ প্রতিষ্ঠানের ২৩ হাজার ২শ ৫৩ জন, বগুড়ার ৩২ কেন্দ্রে ১১৭ প্রতিষ্ঠানের ২৬ হাজার ৭শ ২৭ জন, জয়পুরহাট জেলার ১২ কেন্দ্রে ২৯ প্রতিষ্ঠানের ৬ হাজার ৮শ ৬৭ জন পরীক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিবে।
এবার মোট ১ লাখ ৩৮ হাজার ১৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৭২ হাজার ২৪৬ জন এবং ছাত্রী ৬৫ হাজার ৯১১ জন।
মোট নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ১৫ হাজার ৪শ ৮৫ জন। অনিয়মিত পরীক্ষার্থী ২১ হাজার ৮শ ১৭ জন। বিভাগ উন্নয়ন ৮৪৫ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী মাত্র ১০ জন।
এ বিষয়ে সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান বলেন, পরীক্ষা কক্ষে যাতে শিক্ষার্থীরা নিরাপদে পরীক্ষা দিতে পারে সেদিকে খেয়াল রেখে আসন বিন্যাস করা হচ্ছে। পাশাপাশি নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহনের ক্ষেত্রে প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এ বিষয়ে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক গোপনীয় মোঃ জহিরুল হক বলেন, ইতিমধ্যেই পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা আগামী ৩০শে জুন শুরু হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আরিফুর রহমান বলেন, পরীক্ষা শান্তিপূর্ণ ও নকল মুক্ত করতে বোর্ডের টিমের পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসন তদারকিতে থাকবেন। পরীক্ষার্থীদেরকে ১ ঘন্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে নির্ধারিত আসনে বসতে হবে। ভয়ভীতির উর্দ্ধে থেকে নোট গাইড পরিহার করে মূল পাঠ্যপুস্তক ভালো করে আত্তস্থ করে পরীক্ষায় অংশ নিতে হবে। তাহলেই ভালো ফলাফল করা সম্ভব হবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল