প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ১১:১৩ এ.এম
পত্নীতলায় বিএমডিএ’র কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় উচ্চ মূল্য অপ্রচলিত ফল ও ঔষধি ফসল চাষাবাদ জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় একদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) পত্নীতলা বিএমডিএ আয়োজনে বিএমডিএ'র কনফারেন্স হলরুমে উপজেলার ১১টি ইউনিয়ন ও নজিপুর পৌর এলাকার ৩০ জন কৃষককে দিনব্যাপী এই প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএমডিএ'র প্রধান কার্যালয়, রাজশাহী এর প্রকল্প পরিচালক সেলিম কবির, বিএমডিএ নওগাঁ-২ রিজিয়ন নির্বাহী প্রকৌশলী শাহ্ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, বিএমডিএ নওগাঁ রিজিয়ন-২ সহকারী ব্যবস্থাপক নির্বাহী প্রকৌশলী মনজুরুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক আর.এম শাকিব, পত্নীতলা বিএমডিএ'র সহকারী প্রকৌশলী তারেক আজিজ প্রমুখ। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষনার্থীকে সনদ ও ভাতা প্রদান করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল