নিজ প্রতিবেদক : সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ শুরু হয়েছে। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৈয়দ আহম্মদ কওমি মাদ্রাসার পরিচালক হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী।
উল্লেখ্য, হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী ঐতিহ্যবাহী সৈয়দ আহম্মদ কলেজের প্রবাদ-প্রতিম প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নজবুল হকের কনিষ্ঠ পুত্র।
সম্প্রতি এক ফেসবুক বার্তায় তিনি নতুন সরকারের প্রতি দেশবাসীর প্রত্যাশা ও আগামীর করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক ভাবনা শেয়ার করেন।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা এখন অনেক বড়। এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার দায়িত্বশীল নেতৃত্ব, সংযমী রাজনীতি এবং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দৃঢ় উদ্যোগ।
তিনি আরও আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাবে। রাজনীতিতে প্রতিহিংসা বর্জন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন: গণতন্ত্র হোক আরও শক্তিশালী ও মজবুত। প্রতিষ্ঠানগুলো হোক নিরপেক্ষ ও কার্যকর। রাজনীতি হোক প্রতিহিংসামুক্ত এবং জনকল্যাণমুখী।
সবশেষে তিনি দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের সুন্দর, সুস্থ ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন। তার এই গঠনমূলক এবং ইতিবাচক বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল