গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া গাবতলীতে নিখোঁজের ৩দিন পর বুলি বেগম (৭০) নামের এক বৃদ্ধার লাশ গজারিয়া নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।
জানা গেছে, গাবতলীর সোনারায় ইউনিয়নের খুপি গ্রামের মৃত আব্বাস আলীর স্ত্রী বুলি বেগম গত ০৩জুন দুপুরে বাড়ী হতে বের হয়ে গজারিয়া নদীর উপর দিয়ে একই ইউনিয়নের আটবাড়িয়া আদর্শ গ্রামে ছোটছেলে রেজাউল করিমের বাড়ীতে যান। এরপর ০৩ জুনে বুলি বেগম তার ছেলের বাড়ী হতে নিজবাড়ীতে যাবার উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ হন। এরপর তার স্বজনরা অনেক খোঁজাখুঁজির করেও কোথাও সন্ধান পাননি। পরে গতকাল বৃহস্পতিবার সকালে বুলি বেগমের ভাসমান লাশ ছেলের বাড়ীর অনুমান ১’শ গজ দূরে গজারিয়া নদীর মমিনখাদা নামকস্থানে এক বাঁশের সাঁকোর নিচ থেকে উদ্ধার করে পুলিশ।বুলি বেগমের আত্মীয়-স্বজনদের ধারনা, ওই বাঁশের সাঁকো পারাপারের সময় বুলি বেগম নিচে পড়ে গিয়ে মারা যেতে পারেন। তবে কেউ কেউ বৃদ্ধা বুলি বেগমের মৃত্যুকে রহস্যজনক হিসেবে মনে করছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল