স্টাফ রিপোর্টার, বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ও নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত আসামি বনি আমিন মন্ডল ওরফে বেনীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭শে নভেম্বর) সোনাতলা থানা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বনি আমিন মন্ডল ওরফে বেনী (৪১) উপজেলার পাকুল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি হুয়াকুয়া (শাহবাজপুর) গ্রামের আরিফ উদ্দিন মন্ডলের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর তাকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল