প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৫, ২:১৪ পি.এম
নাগরিকদের জন্য আমরা এর উদ্যোগে এবারের এসএসসি পরীক্ষায় রাজশাহী বিভাগে প্রথম দৃষ্টিকে সংবর্ধনা
স্টাফ রিপোর্টারঃ ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় রাজশাহী বিভাগের মধ্য প্রথম এবং সারা দেশের মধ্য দ্বিতীয় স্থান অর্জনকারী স্বর্ণালী আক্তার দৃষ্টিকে ২১জুলাই/২৫ সোমবার তার বাড়িতে গিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ''নাগরিকদের জন্য আমরা'' এর আয়োজিত
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ঢাকা মহানগর কমিটির যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম শফিক। সংগঠনের সভাপতি অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা'র পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন সংগঠনের উপদেষ্টা ও টিএমএসএস এর পরিচালক রেজাউল করিম, আরেক পরিচালক মওদুদ-উল- ইসলাম, মেধাবী শিক্ষার্থী স্বর্ণালী আক্তার দৃষ্টি, পিতা দেলোয়ার হোসেন, মাতা রাবিয়া সুলতানা, সংগঠনের আব্দুস সালাম, রফিকুল ইসলাম, এনামুল হক, সাইদুর রহমান সাজু, রবিউল ইসলাম প্রমুখ। প্রধান অতিথিসহ অন্যান্য বক্তা বলেন, স্বর্ণালী আক্তার দৃষ্টি ভালো ফলাফল করে শুধু রাজশাহী বিভাগই নয়, দেশ সেরা হয়ে বগুড়াবাসীর মুখ উজ্জ্বল করেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মেধাবী শিক্ষার্থীর জন্য বগুড়া তথা দেশের সুনাম অর্জন করেছে। আগামীতে আরো ভালো ফলাফল দেশ সেবায় নিয়োজিত হবে মেধাবী শিক্ষার্থী স্বর্ণালী আক্তার দৃষ্টি। অপরদিকে মেধাবী শিক্ষার্থী ও তার পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন ''নাগরিকদের জন্য আমরা'' সংগঠনের নেতৃবৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল