স্টাফ রিপোর্টারঃ নওগাঁ সদর উপজেলায় ওজন ও পরিমাপে অনিয়মের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলার আরও তিনটি ফিলিং স্টেশনে তেলের পরিমাপ ও প্রয়োজনীয় সনদপত্র যাচাই করে সবকিছু সঠিক পাওয়া গেছে।বুধবার (২৯শে জুলাই ২০২৬) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন, নওগাঁ এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে নওগাঁ সদর উপজেলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযানকালে বাইপাস সড়কে অবস্থিত সাফিন ফিলিং স্টেশন-এ অকটেনের পরিমাপ গ্রহণযোগ্য সীমার বাইরে পাওয়া যায়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এ সময় সান্তাহার রোডের দেওয়ান ফিলিং স্টেশন, সোহাগ ফিলিং স্টেশন এবং বাইপাস রোডের গনি ফিলিং স্টেশন-এ তেলের পরিমাপ পরীক্ষা করা হয়। এসব প্রতিষ্ঠানে পরিমাপ সঠিক পাওয়া যায়। পাশাপাশি স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ ও বার্ষিক ভেরিফিকেশন সনদও যাচাই করা হয়।
অভিযানের অংশ হিসেবে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ছাড়া পেট্রোল পাম্পে তেল না নেওয়ার বিষয়ে সচেতন করা হয় এবং নিরাপত্তার স্বার্থে যথাযথভাবে হেলমেট পরিধানের আহ্বান জানানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান দিনার। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল