প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৩, ১:১৩ পি.এম
ধামইরহাটে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

শনিবার (৪ নভেম্বর) সকাল এগারোটায় উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনটি সমবায় সমিতির পক্ষ থেকে সাতজন ঋণ গ্রহীতার হাতে মোট পঞ্চান্ন হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। এরপর বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার ও গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার মো. হারুনুর রশীদ, সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, থানা অফিসার ইনচার্জ মো. বাহাউদ্দীন ফারুকী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যগন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল