প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৩, ২:১০ পি.এম
ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার আর নেই

বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার উপজেলার উমার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বেলঘরিয়া গ্রামের মৃত শামসুদ্দিন মন্ডলের ছেলে। মৃত্যু কালে মরহুমের বয়স হয়েছিল ৬৫ বছর। স্ত্রী এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
শুক্রবার (৪ আগষ্ট) দুপুর বারোটায় পরিবারে পক্ষ থেকে পত্নীতলা উপ-সহকারী কৃষি অফিসার উমর ফারুক বলেন, সকাল সাড়ে সাতটায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন এবং বেলা এগারোটায় ধামইরহাট মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠে মরহুমের প্রথম জানাজা সম্পন্ন করা হয়েছে।
ধামইরহাট থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, বাদ জুম্মা রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল