প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৮:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৩, ১:২২ পি.এম
মহাস্থান প্রেসক্লাবের প্রচার সম্পাদক আব্দুল বারীর স্ত্রীর ইন্তেকাল জানাযার নামাজ সম্পন্ন

আজ ২২ মে, সোমবার, বাদ জোহর গোকুল সরকারপাড়ায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজ পূর্বে বিদেহী আত্নার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন গোকুল ইউপির সাবেক চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ, মহাস্থান প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কে এম আমিনুল ইসলাম রতন।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু, সহসভাপতি সৈয়দ আব্দুর রহিম সাজু, সাধারণ সম্পাদক এসআই সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাফায়াত সজল, সদস্য আব্দুল বাছেত, আব্দুল হান্নান টগর, আজিজুল হক বিপুল, সদস্য শাকিকুল ইসলাম শাকিল, সোহেল রানা, সাংবাদিক আনিছুর রহমান দুলাল।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক কাওছার আলী খোকন সরকার, সিরাজুল ইসলাম, হিরা সরকার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বাদ আছর দ্বিতীয় জানাযা শেষে রায়নগর সরকারপাড়ায় মরহুমার বাবার বাড়িতে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল