ডেস্ক রিপোর্টঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি ফার্মেসিকে মোট ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে এ দণ্ড দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্টার না থাকা, ওষুধ সংরক্ষণে নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখা, ভারতীয় ওষুধ রাখা এবং ড্রাগ লাইসেন্স না থাকার মতো অনিয়ম ধরা পড়ে কয়েকটি প্রতিষ্ঠানে।
এসব অপরাধে মেসার্স মৌসুমী ফার্মেসিকে ৩৫ হাজার টাকা,মেসার্স তোতা মেডিকেল স্টোরকে ৩০ হাজার টাকা মেসার্স তমা মেডিকেল স্টোরকে ৮ হাজার টাকা, মেসার্স রিপন ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং মেসার্স মাহীন ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম। অভিযানের সময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপারভাইজার জেসমিন বেগম উপস্থিত ছিলেন।
জনস্বার্থে ওষুধের দোকানগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল