সুশান্ত মালাকার দুপচাঁচিয়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আনোয়ার হোসেন সরদার (৪২) কে গ্রেফতার করেছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের সোনারপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপচাঁচিয়া উপজেলার জিয়া নগর ইউনিয়নের সোনারপাড়া গ্রামের জনৈক হযরত (৪০), পিতা-মৃত সেকেন্দার মাস্টারের পরিত্যক্ত বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে মোঃ আনোয়ার হোসেন সরদারকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের সোনারপাড়া গ্রামের মৃত- রমজান সরদার এর ছেলে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল