সুশান্ত মালাকার,দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া দুপচাঁচিয়া পৌরসভার উদ্যােগে রাস্তার আরসিসি ঢালাই নির্মান কাজের উদ্বোধণ করা হয়েছে। বুধবার ১৩ই আগস্ট বিকেলে পৌরসভা ৮ নং ওয়ার্ডে বোরাই কচুয়া আদর্শ গ্রাম হতে নিতনাই পর্যন্ত ৩৭০ মিটার আরসিসি রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহরুখ খান। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) অসীম কুমার সরকার, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মোঃ নজরুল ইসলাম, পৌরসভার কর্মকর্তা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৃহত্তর পাবনা-বগুড়া অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৫ লক্ষ টাকা ব্যয়ে দুপচাঁচিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে বোরাই কচুয়া আদর্শগ্রাম হতে নিতনাই পর্যন্ত ৩৭০ মিটার আর.সি.সি ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়। পৌরসভার বাস্তবায়নে মেসার্স তাওরাত এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ করছে।এই প্রকল্পের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘব হবে এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল