সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকেঃ বগুড়া দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শহীদ মুনির হত্যা মামলার অন্যতম আসামী তালোড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের রানাকে গত ৮ জুন সোমবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট সংঘটিত ওই হত্যাকাণ্ডের মামলার তদন্তে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে তাঁকে তালোড়া পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে ৯ জুন মঙ্গলবার সকালে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল