সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদের ২৫৬ তম মাসিক সাহিত্য আড্ডা ও আলোচনা সভা শনিবার ৭মার্চ সকাল ১০টায় বন্দরনগর কবিতা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সভাপতি আলহাজ্ব মোঃ মোশারফ সেলিম মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন এর সঞ্চালনায় সভা এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদের প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোঃ মুখলেছার রহমান , মোঃ ইয়াছিন হোসেন, মোঃ আরাফাত হোসেন, শ্রী দিনেশ চন্দ্র শীল, মোঃ আব্দুল মজিদ হারুন,আহসান হাবিব প্রমুখ সহ সংসদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল