সুশান্ত মালাকার দুপচাঁচিয়া প্রতিনিধিঃ বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড় ইউনিয়নের কইল গ্রামে ৮নং ওয়ার্ডে কইল তে,মাথা এবতেদায়ী মাদ্রাসা সংলগ্ন ঢোক ঘর দোকান রাতের আঁধারে কোনো এক সময় চোরেরা হানা দিয়ে মূল্যবান মালামাল ও নগদ টাকা পয়সা নিয়ে গেছে। দোকানের মালিক মোঃ সাজু মিয়া, কইল গ্রামের দক্ষিণপাড়া মোঃ মান্নান শেখ এর ছেলে। দোকানের মালিক সাজু মিয়া জানান, প্রতিদিনের ন্যায় সারাদিন দোকানদারি করে সোমবার (২ মার্চ) রাতে দোকান বন্ধ করে সন্ধ্যায় বাড়িতে চলে যাই। পরের দিন মঙ্গলবার (৩ মার্চ) ভোরে দোকান খুলতে এসে দেখি দোকানের সাটারের তিনটি তালা কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে দোকানে থাকা বিভিন্ন মালামাল ও নগদ টাকা পয়সা চোরেরা নিয়ে গেছেন। এবং দোকানের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। তিনি বলেন, নগত টাকা সহ ২০ থেকে ২৫ হাজার টাকার মত মালামাল নিয়ে গেছে চোরেরা। তিল তিল করে গড়ে তোলা আমার এই দোকানটি চুরি হওয়াতে আমি শেষ হয়ে গেলাম, দোকানটি চুরি হওয়াতে আমি এখন দিশেহারা হয়ে পড়েছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানাযায় যায়, দোকানের মালিক প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় পরের দিন এসে দেখে দোকানের সাটারের তালা ভাঙ্গা আমরা খবর পেয়ে এসে দেখি দোকানের তিনটি তালা কাটার জাতীয় কিছু দিয়ে চোরেরা তালা কেটে দোকানের মালামালসহ টাকা-পয়সা নিয়ে গেছে। দোকান চুরির ঘটনা বিষয়টি স্থানীয় মেম্বার মোঃ নজরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি এই প্রতিবেদককে বলেন খবর পেয়ে আমি সকালে ঘটনাস্থলে গিয়েছি এবং দোকান মালিকের সঙ্গে কথা বলেছি তালা কেটে দোকান চুরির ঘটনাটি সঠিক।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল