ডেস্ক রিপোর্ট, বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমান আজ ২৬শে নভেম্বর দুপচাঁচিয়া উপজেলা পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে তিনি উপজেলার মোরগ্রাম মডেল ভিলেজ ঘুরে দেখেন। এ সময় তিনি মোরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। পাশাপাশি স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে তাদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন।পরিদর্শনের সময় জেলা প্রশাসক গ্রামের সাধারণ মানুষের বিভিন্ন অভাব-অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।পরে তিনি উপজেলা সমবায় অফিসের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।এ সময় দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহরুখ খানসহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল