সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের পাঁচোষা পশ্চিমপাড়া গ্রামে এক বৃদ্ধা নারীকে হত্যার ঘটনা ঘটেছে।
নিহত বৃদ্ধার নাম মোছাঃ আনেছা বিবি (৭০)। তিনি মৃত তছির উদ্দিনের স্ত্রী। গতকাল শনিবার ২৪শে জানুয়ারি দুপুরে বৃদ্ধার নিজ বাড়ির শয়নকক্ষে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের তাকে হত্যা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যার পর দুর্বৃত্তরা তার কানের স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের কাছ থেকে জানা যায় , আনেছা বিবি দীর্ঘদিন ধরে একাই বাড়িতে বসবাস করতেন। তার ছেলে আমজাদ হোসেন বর্ডার গার্ড বিজিবিতে কর্মরত। একই গ্রামের মোঃ মিজানুর রহমান নিয়মিত তাকে দেখাশোনা করতেন। ঘটনার দিন শনিবার দুপুরে খোঁজ নিতে এসে তিনি ঘরের ভেতরে আনেছা বিবিকে মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে আদমদীঘি ও দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ হোসেন এবং দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নাসিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করছে।এ হত্যাকাণ্ডের ঘটনাটয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল