সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার বিশিষ্ট ব্যবসায়ী বীরমুক্তিযোদ্ধা হাসেন আলী খান(৭৬) অসুস্থ্যজণিত কারণে গত ১৭ই জানুয়ারি শনিবার ভোর ২টা ৩০মিনিটে বগুড়া টিএমএসএস রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি উপজেলার তালোড়া পৌর এলাকার মৃত তৈয়বর রহমান খানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন ও সহযোদ্ধা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিন দুপুর একটায় তালোড়া জামিয়া ইসলামিয়া লুৎফর রহমান ক্বওমী মাদ্রাসা মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। বাদ যোহর জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখা কমিটির সভাপতি মোঃ তালাশ তালুকদার, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক কবির আহমেদ সাবু, কোষাধ্যক্ষ মোঃ জহুরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক সুশান্ত মালাকার, সহ-সাংগঠনিক সম্পাদক মিন্টু কামল সরকার কাজল, প্রকাশনা সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সদস্য সুরঞ্জিত কুমার কর্মকার সুবল,মহিলা বিষয়ক সম্পাদিকা লতা আক্তার প্রমুখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল