সুশান্ত মালাকার দুপচাঁচিয়া বগুড়াঃ দুপচাঁচিয়া উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্যসম্পদ বৃদ্ধিতে উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন (দুপচাঁচিয়া-আদমদীঘি) সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার (এমপি)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল রহিম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহান ফায়েজ, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোকলেছুর রহমান ভুট্টু, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন পুকুর, ইরামতি খাল ও নাগর নদে মোট ২৮৬ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল