সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন শিক্ষক- শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষকের বিদায় বেলায় সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন বগুড়ার, দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের অন্তর্গত আলতাফ নগর ইবনে সৈয়দ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী প্রদীপ কুমার প্রাং।বৃহস্পতিবার ২৭শে নভেম্বর প্রধান শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যলয়ের শিক্ষার্থী, সহকর্মীরা।ছাত্র ছাত্রীরা প্রিয় শিক্ষককে ফুল দিয়ে বরণ করেন। তারপর মঞ্চে উঠিয়ে সংবর্ধনা দেন।এ সময় চারপাশে পরিবেশ যেন ভারি হয়ে উঠে। শিক্ষাগুরুর ভালোবাসার স্মৃতিচারণ করেন শিক্ষার্থীরা।
স্মৃতিচারণ করতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা বলেন, স্যারের শূন্যতা কখনই পূরণ হবার নয়। স্যার অনেক ভালো শিক্ষক ছিলেন। স্যারকে আমরা আমাদের চাকুুরি জীবনের শুরু থেকেই দেখেছি তিনি কখনোই সময়ের অপব্যবহার করতেন না। যথাসময়ে আসতেন এবং যথাসময়ে চলে যেতেন। যার কারনে আমদের সহকারি শিক্ষকদের কেউ ফাঁকিবাজি করার সুযোগ পেতো না। স্যার দক্ষতার সাথে স্কুল পরিচালনা করতেন।
সহকারী শিক্ষকরা বলেন, স্যারের নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা থেকে আমরা সহকারি শিক্ষকরা অনেক কিছু শিখেছি। এখান থেকে কোনো শিক্ষক যদি প্রমোশন নিয়ে কোথাও যান তবে স্যারকে অনুকরন করে তিনিও দক্ষতার সাথে একজন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন।শিক্ষকরা আরো বলেন, স্যারের কর্মজীবন শুরু হয় আলতাফ নগর ইবনে সৈয়দ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে। এর পর এই উচ্চ বিদ্যালয়ে পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। প্রায় দীর্ঘ ৩৪ বছর ৯ মাস শিক্ষকতা করে গতকাল বৃহস্পতিবার ২৭শে নভেম্বর ২০২৫ ইং তারিখ অবসরে যান এই প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শ্রী প্রদীপ কুমার প্রাং এর সহধর্মিনী, বিদ্যালয় এর সকল শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও এডহক কমিটির সদস্যা বৃন্দ। বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীরা রাজকীয়ভাবে ফুলে সজ্জিত প্রাইভেট কারে প্রধান শিক্ষককে তাহার নিজ বাসভবন কইল গ্রামে পৌঁছে দেওয়া হয়।এবং সেই সঙ্গে স্যারের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয় ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল