সুশান্ত মালাকার,দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি, এই মুল প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর যৌথ আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১২ই আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে এক র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের শেষ হয়। র্যালি পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা প্রদ্যুৎ কন্তি বসাক এর সঞ্চাচালনায় আলোচনা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শাহরুখ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার সালমা আক্তার, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন,এনজিও সোভার নির্বাহী পরিচালক আনোয়ারুল আজাদ লিটন, সফল আত্মকর্মী সঞ্চিতা চৌধুরী প্রমুখ। সভা শেষে প্রকল্পধারী ১০জন প্রশিক্ষিত যুবক ও যুব নারীর মাঝে ১০লাখ ৫০হাজার টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়। সভার পূর্বে শপথবাক্য পাঠ করা হয়। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোফাজ্জল হোসেন খন্দকার, ক্যাশিয়ার আক্তারুজ্জামান সহ যুবক ও যুব নারীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল