ডেস্ক রিপোর্টঃ বগুড়ার দুপচাঁচিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মিঠু প্রাং (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর ২০২৬) দুপচাঁচিয়া থানা পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ জানায়, গত শনিবার (২১শে নভেম্বর) রাত ৯টা ৩০ মিনিটের দিকে দুপচাঁচিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুন্ডুপাড়া এলাকায় অভিযান চালানো হয়।অভিযান কালে তার বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে মিঠু প্রাংকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মিঠু প্রাং দুপচাঁচিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুন্ডুপাড়া এলাকার মৃত সেপু প্রাং ও মৃত জোমেলা বেগমের ছেলে।পুলিশের প্রাথমিক তথ্যমতে, মিঠু প্রাংয়ের বিরুদ্ধে ইতোপূর্বে দায়ের করা আরও তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।মাদকমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে থানা পুলিশের এ বিশেষ অভিযান পরিচালিত হয় বলে জানানো হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল