সুশান্ত মালাকার দুপচাঁচিয়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা খাইরুল ইসলাম (৪৫), কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
গত মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে জিয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। খাইরুল ইসলাম জিয়ানগর গ্রামের হাজী খাজামুদ্দিনের ছেলে ।২০২৪সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাশকতার মামলায় তাঁকে গ্রেফতার করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান নাশকতা মামলায় খাইরুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল