সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার আলতাব নগর ইবনে সৈয়দ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে শনিবার ২২শে নভেম্বর ২০২৫ ইং বিদায় বেলায় ১৯৯৫ ব্যাচের এসএসসি শিক্ষার্থী ও সহকর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন আলতাব নগর ইবনে সৈয়দ দ্বী- মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী প্রদীপ কুমার প্রাং। চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন প্রিয় শিক্ষক- এমন খবরে বিদ্যালয়ে ছুটে আসেন সাবেক শিক্ষার্থীরা। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।আগামী ২৬ শে নভেম্বর প্রধান শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে গতকাল ২২শে নভেম্বর শনিবার দুপুরে অত্র বিদ্যালয় এর হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী। দীর্ঘ শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন প্রধান শিক্ষক প্রদীপ কুমার প্রাং। এদিন তাঁকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের এসএসসি শিক্ষার্থী আলমগীর হোসেন, আতিকুর রহমান, সুশান্ত মালাকার, জামিল হোসেন, গোলাম মোস্তফা হাবিবুর রহমান।প্রদীপ কুমার প্রাং এর কর্মজীবন শুরু হয় আলতাব নগর ইবনে সৈয়দ দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে। এরপর পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন সুনামির সঙ্গে দায়িত্ব পালন করেন।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক ইব্রাহিম আলী খন্দকার,রাজ্জাক আলী, হাবিবুর রহমান,ইদ্রিস আলী, ইয়াকুব আলী,প্রভাত চক্রবর্তী,দিলীপ কর্মকার, তাহের আলী মাস্টার, ভানু কুমার মোহন্ত, অফিস সহকারি মনোরঞ্জন কুমার চক্রবর্তী (মনো) প্রমুখ উপস্থিত ছিলেন।ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউপি সদস্য ছামসুল ইসলাম, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল